সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

‘মারাদোনা কাপ’ নামে বার্সা-বোকা জুনিয়র্স ম্যাচ

Paris
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

এফএনএস স্পোর্টস: দিয়েগো মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, ‘মারাদোনা কাপ’ নামে ম্যাচটি হবে আগামী ১৪ ডিসেম্বর। বোকা জুনিয়র্সও নিশ্চিত করেছে, এই ম্যাচে তারা অংশ নেবে। ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে।

কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর। সমৃদ্ধ ক্যারিয়ারে বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দুটি ক্লাবের হয়েই জিতেছেন শিরোপা।


আরোও অন্যান্য খবর
Paris