সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পিএসজিতে গিয়ে নিঃসঙ্গ মেসি

Paris
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

এফএনএস : বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। গোলও পেয়েছেন। কিন্তু দলের সুর-তাল-লয়ে এখনও সমস্যা রয়ে গেছে। ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করছেন, পিএসজিতে গিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত পরশু রোববার আক্রমণভাগের তিন তারকা মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়েও মার্সেইয়ের বিপক্ষে জিততে পারেনি পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেন মেসি ও অঁরি। প্রাইম ভিডিওকে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অঁরি বলেছেন, ‘আমি তাকে নিঃসঙ্গ দেখছি।

মাঠে মেসি যেন একা হয়ে পড়েছে এবং খুব বেশি বলের সংস্পর্শেও থাকছে না সে। আমি বলব না, এখানে সে দুঃখী কিন্তু তাকে নিঃসঙ্গ মনে হচ্ছে। সেন্টার পজিশনেই তাকে আমি দেখতে চাইব। আমি মনে করি না, ডান দিকে খেলে সে পার্থক্য গড়ে দিতে পারবে। সে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেন্টারে ফেরাটা তাকে ছন্দ এনে দেবে।’ বার্সেলোনায় যখন একসঙ্গে খেলতেন থিয়েরি অঁরি এবং লিওনেল মেসি। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে অঁরি বলেন, ‘মেসি খুব বেশি কথা বলে না।

সে কাজটা করে বল পায়ে। এ মুহূর্তে দলটা কিলিয়ানের, তার হাত ধরেই উজ্জ্বলতা ছড়াচ্ছে পিএসজি। বল কিলিয়ানকেই বেশি খুঁজে নেয়। যে কোনো দলেই যদি একজনের চেয়ে বেশি চালক থাকে, তাহলে সেই দল ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারে না। এই দলে অনেক চালক। তারা একই গতিতে খেলতে পারছে না। একটা পথ বের করতে হবে, যাতে করে তারা (মেসি, নেইমার ও এমবাপে) একসঙ্গে খেলতে পারে।’


আরোও অন্যান্য খবর
Paris