সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ফ্রাঞ্জাইজি লিগের মালিকানায় যুক্ত দীপিকা-রনবীর

Paris
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

এফএনএস : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্জাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন বলিউড তারকারা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ও জুহি চাওলা এবং পাঞ্জাম কিংসের মালিক প্রীতি জীনতা। এর আগে রাজস্থানের রয়্যালসের মালিক ছিলেন শিল্পা শেঠী। এবার বলিউডের জনপ্রিয় আরেক জুটি ফ্রাঞ্জাইজি লিগটির মালিকানায় যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে মোট ৮টি টিম আইপিএলে খেলে থাকে। তবে আগামী আসর থেকে দল সংখ্যা আরও দু’টি বাড়ছে।

অর্থাৎ ২০২২ মৌসুম থেকে দশটি দল টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নেবে। সে জন্য দর আহ্বান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী ২৫ অক্টোবর জানা যাবে, কোন দুইটি নতুন দল যুক্ত হচ্ছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আইপিএলে দল কিনতে বিডে অংশ নিয়েছেন বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লেজার পরিবার আইপিএলে দল কিনতে চায়। সম্ভবত তাদের সঙ্গে মিলে কোনো একটি দলের মালিক হতে যাচ্ছেন দীপবীর জুটি।


আরোও অন্যান্য খবর
Paris