সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

শাস্তির মুখে ইংল্যান্ড

Paris
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

এফএনএস : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার জন্য শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ঘরের মাঠে উয়েফা প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ইংল্যান্ডকে। আরেকটি ম্যাচের জন্যও একইরকম নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। তবে তা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি এফএ-কে এক লাখ ইউরো জরিমানা করার কথা সোমবার বিবৃতিতে জানায় উয়েফা।

এক বিবৃতিতে এফএ বলেছে, এই রায়ে তারা হতাশ, তারপরও উয়েফার সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে। গত ১১ জুলাই ইউরোর ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি। টিকেট ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল কিছু দর্শক। এ সময় তাদের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তারক্ষী এবং পুলিশের সংঘর্ষ হয়। অন্তত শতাধিক মানুষ টিকেট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে পড়েছিল। অনেককে আটক করেছিল পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris