সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বৃহস্পতিবার

Paris
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

আরা ডেস্ক : সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্র বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছে। এবার মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ১০০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। জানা গেছে, সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছিল।

তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাদের বেশিরভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সৃষ্টি হওয়ায় অধিকাংশ বিদ্যালয় শিক্ষক সংকটে রয়েছে। পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন এ ফল প্রকাশ করা হবে। তবে পিএসসির দায়িত্বশীল একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris