সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশি শিশুর লেগ স্পিনে মুগ্ধ শচীন টেন্ডুলকার

Paris
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এফএনএস : ছয় বছরের লেগ স্পিনার সাদিদ। বরিশালের এই ছোট্ট সাদিদের লিগ স্পিনে মুদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সাদিদের প্রতিভায় মুগ্ধ হয়ে, বিষয়টি নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিদের ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে শিশুটির বোলিংয়ের মুহূর্ত দেখানো হয়। যেখানে মোট আটটি বল করে সাদিদ। যার মধ্যে কোনটি লেগ স্পিন আবার কোনোটি গুগলি। সবগুলোতেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানকে।

তিনটিতে বোল্ড হয়েছে ব্যাটসম্যান। ভিডিওতে দুই দফায় রাস্তায় সে করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। সাদিদের প্রতিটি বল স্পর্শ করেছে শচীনের মন। তাইতো মুহূর্তটি শেয়ার করতে ভুল করলেন না তিনি। ক্যাপশনে জুড়ে দিলেন নিজের ভালোবাসা। লিখেছেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি। এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।’


আরোও অন্যান্য খবর
Paris