সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ব্রাজিলি রেফারির ওপর ক্ষুব্ধ মেসি

Paris
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এফএনএস : বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে ১-০ গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। পেরু বনাম আর্জেন্টিনার ম্যাচটি পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও। মেসি বাহিনী এগিয়ে যাওয়ার পর ৬৪তম মিনিটে পেনাল্টি পায় পেরু। ডি বক্সের ভেতর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে বাধা পেয়ে পড়ে যান পেরুর জেফারসন ফারফান। মেসি বলছেন, পেরু এই পেনাল্টি পাওয়ার যোগ্য না।

এটা রেফারির পক্ষপাতিত্বমূলক আচরণের ফল। ম্যাচ শেষে দলের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ম্যাচটি কঠিন ছিল। অনেক বাতাস ছিল। তারা গভীরে খেলেছে, আমাদের কম জায়গা দিয়েছে। রেফারি সবসময় এমন করে, যখন আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোনো উদ্দেশ্য নিয়ে এটা করে। কিন্তু ভালো যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেলাম এবং আমরা আমাদের লক্ষ্যের আরো কাছে।


আরোও অন্যান্য খবর
Paris