৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

আগামী ২৮ জানুয়ারী রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
আগামী ২৮ জানুয়ারী রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২৫(চার বছর) মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনার আবু আসলাম জাতীয় ক্রীড়া পরিষদের আদর্শ গঠনতন্ত্রের ২৬.৪ ধারা অনুযায়ী গত রোববার সকালে নির্বাচনী তফশিল ঘোষনা করেন।

তফশিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩ জানুয়ারী, খসড়া তালিকার উপর আপত্তি ৫ জানুয়ারী, খসড়া তালিকার উপর শুনানী ৬ জানুয়ারী, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ জানুয়ারী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি কর্তৃক আপিল গ্রহন ১১ হতে ১৩ জানুযারী, মনোনয়নপত্র বিতরণ ১৪ জানুয়ারী, মনোনয়নপত্র গ্রহন ১৭ জানুয়ারী, মনোনয়ন বাছাই ১৮ জানুয়ারী, বৈধ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ১৯ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহার ২০ জানুয়ারী, বৈধ্য প্রার্থীগনের গনের চুড়ান্ত তালিকা প্রকাশ ২১ জানুয়ারী ও নির্বাচন ২৮ জানুয়ারী অনুষ্টিত হবে এবং সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে ও ভোট গননা শেষে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হবে।

এই নির্বাচনে সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ১জন, অতিরিক্ত সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম-সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হবেন। এরমধ্যে উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা সদস্য ২ জন করে সংরক্ষিত হিসেবে নির্বাচিত হবেন। মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে সহ-সভাপতি হতে কোষাধ্যক্ষ পর্যন্ত ৩ হাজার,সাধারন সম্পাদক ৫ হাজার ও নির্বাহী সদস্য পদের জন্য ২ হাজার টাকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন