সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ব্রাজিলের প্রেসিডেন্টকে স্টেডিয়ামের গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এফএনএস : বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই আবোল তাবোল বকে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। এই ভাইরাসকে তিনি গুরুত্বই দিতে চাননি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা নিয়ে উপহাসের পাশাপাশি নানারকম ভুয়া তথ্যও তিনি ছড়িয়েছিলেন। একপর্যায়ে করোনায় আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি তিনি করোনা টিকা নিয়েছেন বলে দাবি করলেও কোনো প্রমাণ না থাকায় তাকে একটি ফুটবল ম্যাচ দেখতে দেওয়া হয়নি! স্টেডিয়ামের গেট থেকি ফিরিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের মার্চ থেকে ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল। করোনা নিয়ন্ত্রণে আসায় সপ্তাহখানেক ধরে ব্রাজিলের কিছু স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। রোববার ব্রাজিলিয়ান লিগে কিংবদন্তি পেলে কিংবা এ যুগের তারকা নেইমারের ক্লাব সান্তোসের মাঠে খেলতে এসেছিল গ্রেমিও। এ ম্যাচ দিয়েই করোনাকালে প্রথমবার দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মাঠে ঢুকতে হলে করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক। প্রেসিডেন্ট বলসোনারোও গ্যালারিতে বসে সেই ম্যাচটি দেখার উদ্দেশ্যে স্টেডিয়ামে যান।

কিন্তু তার কাছে করোনা টিকা গ্রহণের কোনো প্রমাণপত্র ছিল না। যে কারণে তাকে স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া হয়নি! এরপর অবশ্য করোনা টিকা নিয়েছেন বলে দাবি করেছেন বলসোনারো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি শুধু সান্তোসের একটা ম্যাচই দেখতে চেয়েছি, সে জন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার শরীরে অ্যান্টিবডি বেশি আছে!’


আরোও অন্যান্য খবর
Paris