৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তিন এসপিকে বদলি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
তিন এসপিকে বদলি
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে টাঙ্গাইলের পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ভোলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন