সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রুবেল

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এফএনএস : আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে জন্য গত মাসের দ্বিতীয় সপ্তাহে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মূল স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তবে তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ ১০ অক্টোবর শেষ হতে যাচ্ছে। তার আগে শনিবার রাতে রুবেল হোসেনকে মূল স্কোয়াডে যুক্ত করেছে বিসিবি। তবে পরিবর্তে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড এখন ১৬ জনের হলো।

স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি। স্ট্যান্ডবাই: আমিনুল ইসলাম বিপ্লব।


আরোও অন্যান্য খবর
Paris