সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

১৭ বছর পর স্থায়ী হলেন ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তা

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এফএনএস : কারিগরি শিক্ষা ধারায় শিক্ষার্থীর হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শিক্ষক চাহিদা পূরণে দীর্ঘ ১৭ বছর পর ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করায় তাদের চাকরিতে স্থায়ী করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এরইমধ্যে এ খাতে শিক্ষক সংকট পূরণে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে চার হাজার ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। এবার ৭৮৬ জনের চাকরি স্থায়ীকরণ হলো। স্থায়ী হওয়া শিক্ষকরা ‘এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তনের লক্ষ্যে ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানসমূহের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে কর্মরত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris