৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

আইসিসির পুরস্কারে ভারতের জয়জয়কার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
আইসিসির পুরস্কারে ভারতের জয়জয়কার
বিজ্ঞাপন

এফএনএস : আইসিসির পুরস্কারে ভারতেরই জয়জয়কার। দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক ওয়ানডেরও দশক সেরা ক্রিকেটার হয়েছেন। তবে টি-টোয়েন্টির দশক সেরা ক্রিকেটার হিসেবে রয়েছে চমক। এই পুরস্কারটি জিতেছেন আফগান লিগ স্পিনিং অলরাউন্ডার স্পিনার রশিদ খান। নিকট অতীতে সব ধরনের ক্রিকেটেই আধিপত্য বিস্তার করে খেলেছেন কোহলি। এই সময়ে সব চেয়ে বেশি রান তার। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজার ৩৯৬! সেঞ্চুরিও বেশি ৬৬, হাফসেঞ্চুরি ৯৪টি।

এর স্বীকৃতি হিসেবেই আইসিসির দশকসেরা পুরুষ ক্রিকেটারের সম্মাননা স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতেছেন। এদিকে টেস্টের দশকসেরা হয়েছেন অজি তারকা স্টিভেন স্মিথ। এই সময়ে ৭ হাজার ৪০ রান করেছেন স্মিথ। শীর্ষ পঞ্চাশেও তার গড় ছিল সর্বোচ্চ-৬৫.৭৯। রয়েছে ২৬টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি। আর টি-টোয়েন্টিতে এই সময়ের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রশিদ। নিয়েছেন ৮৯টি উইকেট। গড় ছিল ১২.৬২। তিনবার নিয়েছেন ৪টি করে উইকেট আর দুবার ৫ উইকেট।

সোমবার ঘোষিত হয়েছে আইসিসি অ্যাওয়ার্ডস। সেই পুরস্কারে মেয়েদের দশকসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা এলিসা পেরি। ওয়ানডে ও টি-টোয়েন্টিরও দশক সেরা ক্রিকেটার তিনি। পুরস্কারের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত করা পারফরম্যান্সকে। অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিও জিতেছেন আইসিসির পুরস্কার।

তিনি জিতেছেন দশকসেরা আইসিসির স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড। সহকারী দেশ থেকে দশকসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। দশকসেরা মেয়ে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কোয়েটজারের স্বদেশি ক্যাথরিন ব্রাইস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন