৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

রোনালদিনিয়োকে হারিয়ে শতাব্দী সেরা রোনালদো

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
রোনালদিনিয়োকে হারিয়ে শতাব্দী সেরা রোনালদো
বিজ্ঞাপন

এফএনএস : আর্জেন্টাইন সেনসেশন বার্সা তারকা লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনিয়োকে হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার খেতাবটি জিতলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার দুবাইয়ে জমকালো অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী পর্তুগীজ তারকার হাতে ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কারটি তুলে দেওয়া হয়।

পুরস্কারটি জেতার লড়াইয়ে আরও ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ। সাফল্যে মোড়ানো ক্যারিয়ারে রোনালদো জিতেছেন রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, ইউভেন্তুাসের হয়ে দুটি সেরি আ, দেশের হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগসহ অনেক শিরোপা। ২০১১ সাল থেকেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হচ্ছে।

গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতেছিলেন রোনালদো। এবারও এই মঞ্চে পেলেন আরো বড় স্বীকৃতি। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩৪ গোলের মালিক রোনালদো পুরস্কার হাতে উচ্ছ্বাসভরা কণ্ঠে পরিবার-পরিজন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোট দেওয়া সবার প্রতি। তিনি বলেন, এটি অসাধারণ এক অর্জন।

পুরস্কারটি সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। সেরার স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। আশা করি, বর্তমান দুরূহ পরিস্থিতি (মহামারী) আগামী বছর কেটে যাবে। আমরা জীবনটা উপভোগ করতে পারব। ধন্যবাদ সবাইকে। আশা করি, এখনও অনেক বছর খেলতে পারব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন