স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় উপশহর স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে এ্যালাইড ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে সারেহিন ২টি ও আহাদ ১টি গোল করেন ও বিজিত দলের পক্ষে হাবিবুর ১টি গোল করেন।
আজ প্রিমিয়ার ডিভশনে আবাহনী ক্রীড়া চক্র ও রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ এবং শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল সুপার লীগের খেলায় স্পোর্টস ও সাবু স্মৃতি সংসদ অংশ নেবে।