সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রোনালদো পঞ্চমবারের মতো লিগের মাস সেরা খেলোয়াড় হলেন

Paris
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

এফএনএস : এই তো কিছুদিন আগেই ব্যাপক নাটকীয়তার সৃষ্টি করে জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ বছর পর প্রিয় ক্লাবে ফিরেই তিনি একের পর এক গোল করেছেন। দারুণ ছন্দে থাকার স্বীকৃতিটাও এবার পেয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। এবার তিনি প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৩৬ বছর বয়সী সিআর সেভেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ৬ ম্যাচে গোল করেছেন ৫টি।

পাঁচবারের বর্ষসেরা রোনালদোর পাশাপাশি মাসে সেরার লড়াইয়ে ছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জোয়াও কানসেলো, চেলসি ডিফেন্ডার আন্টোনিও রুডিগার, লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, ওয়াটফোর্ড ফরোয়ার্ড ইসমালিয়া সার ও নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড অ্যালান সা-মাক্সিমা।

এই নিয়ে পঞ্চমবারের মতো লিগের মাস সেরা খেলোয়াড় হলেন রোনালদো। এর আগে সর্বশেষ ২০০৮ সালের মার্চে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। প্রথম দফায় ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের দলটিতে খেলেছেন রোনালদো। এবারের গ্রীষ্মকালীন দলবদলে তার যাওয়ার কথা ছিল ইউনাইটেডের চিরশত্রু ম্যাঞ্চেস্টার সিটিতে। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। সিটির প্রস্তাবে সম্মত হয়নি জুভন্তাস। এই সুযোগে সিআরসেভেনকে লুফে নেয় ইউনাইটেড।


আরোও অন্যান্য খবর
Paris