সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এসবিএসি ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত

Paris
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এফএনএস : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের দুজন উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চারজন শাখা ব্যবস্থাপকসহ মোট ১১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসবিএসি ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, পরিচালকদের বিভাজনের কারণে একসঙ্গে ১১ কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা ঘটেছে। সূত্রের তথ্যানুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেনÑব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল উদ্দীন, সফিউদ্দীন আহমেদ, ঋণ প্রশাসন বিভাগের প্রধান (ইভিপি) সালাউদ্দিন আহমেদ, হেড অব ব্যাংকিং অপারেশন (ইভিপি) এস এম ইকবাল মেহেদি, আন্তর্জাতিক বিভাগের প্রধান (ভিপি) এ এন এম মোয়াজ আহমেদ।

বরখাস্ত অন্যরা হলেনÑখুলনার শাখাপ্রধান (এফএভি) এন এম আবুল কালাম সিদ্দিক, খুলনা চোকনগর শাখাপ্রধান (এভিপি) মো. মনজুরুল আলম, ফকির হাট, খারাবাত বাইনতলা শাখার প্রধান (এসইও) এস এম রবিউল আলম, ফলটিটা শাখার প্রধান (এসইও) মো. নজরুল ইসলাম, খুলনার বৈদেশিক মুদ্রা শাখার এস কে আবুল ফারাহ এবং কাটাখালী শাখা ম্যানেজার অরুপ কুমার শাহা।


আরোও অন্যান্য খবর
Paris