সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এক সপ্তাহে আমিরাত গেছেন ৮ হাজার প্রবাসী কর্মী

Paris
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এফএনএস : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করে গত সাতদিনে সংযুক্ত আরব আমিরাত গেছেন আট হাজার প্রবাসীকর্মী ও যাত্রী। এরা সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হন। তবে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষায় পজিটিভ আসার কারণে সাত যাত্রী আমিরাত যেতে পারেননি। এদিকে গত ২৪ ঘণ্টায় ছয়টি ফ্লাইটে আরও এক হাজার ৯৯৯ জন আমিরাত গেছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের এয়ারপোর্ট হেলথ ডেস্ক কর্মকর্তা ডা. হাসান মো. কাওসার।

তিনি জানান, গত ৩০ অক্টোবর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৮ হাজার সাতজনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ ঘণ্টা আগে করা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলেও ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করা পরীক্ষায় সাতজনের পজিটিভ আসায় তারা যেতে পারেনি। শুরুর দিকে এক হাজার ৬০০ টাকা ফি পরিশোধ করে করোনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের জন্য তা বিনামূল্যে করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


আরোও অন্যান্য খবর
Paris