মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া যুব ফুটবল ক্লাবের সদস্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবলসহ জার্সি সেট প্রদান করা করেছেন।
বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে সাঁইপাড়া যুব ফুটবল ক্লাবের ৩০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট প্রদান করেন।