মোহনপুর সংবাদদাতা : মোহনপুর উপজেলার খাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে খাঁড়ইল বুলবুল সংঘের আয়োজনে মোহনপুরে এমপি কাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়। সার্বিক সহযোগিতায় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বাকশিমইল ইউপি চেয়ারম্যান আল মোমিন শাহ্ গাবরু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলবুল সংঘের সভাপতি বদিউজ্জামান শেখ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ সামসুজ্জোহা বেলাল, সরকারী শিক্ষক সাইফুল শাহ্, যুবলীগের প্রচার সম্পাদক সুরুজ আলী, জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে দূর্গাপুর উপজেলা ফুটবল টিম বনাম মহবতপুর ফুটবল টিম।