সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

হাফিজকে নিয়ে শঙ্কা দূর হলো পাকিস্তানের

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

এফএনএস : ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর হলো। অনুশীলনে ফিরছেন পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি খেলা হাফিজ। ঘরোয়া টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন এই ডান-হাতি ব্যাটার। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তিনি চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন হাফিজ। ট্রেনিং সেশনে ফিটনেস পরীক্ষা দিয়ে দ্রুতই তিনি পাঞ্জাব দলে যোগ দেবেন। রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে থাকার সময় প্রথমে ফুড পয়জনিংয়ে অসুস্থ হন হাফিজ। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় লাহোরে ফিরে যান এবং পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন হাফিজ। তখনই তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।


আরোও অন্যান্য খবর
Paris