সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

মান্দায় নারী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গতকাল রোববার বিকেলে নারী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। চকজামদই বঙ্গবন্ধু সততা ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

এ উপলক্ষে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, বঙ্গবন্ধু সততা ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সেতাবুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় ঢাকা নারী ফুটবল দল ও রংপুর নারী ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঢাকা নারী দলকে ৩Ñ১ গোলে হারিয়ে জয়লাভ করে রংপুর নারী দল।


আরোও অন্যান্য খবর
Paris