সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

নেপালে রানের দেখা পেলেন তামিম

Paris
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এফএনএস : অবশেষে তামিম ইকবালের ব্যাটে দেখা গেল রান। নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের তৃতীয় ইনিংসে ৩০ বলে ৪০ রান করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোমবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে তামিমের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিল চিতওয়ান টাইগার্স। তামিমের দল ভাইরাহাওয়ার ৬ উইকেটে জয় পাওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় টাইগার্স। ২০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।

আফগানিস্তানের দুই খেলোয়াড় করিম জানাত ৩৫ ও মোহাম্মদ শাহজাদ ৩২ রান করেন। জবাবে দলকে উড়ন্ত সূচনা দেন ভাইরাহাওয়ার দুই ওপেনার তামিম ও নেপালের প্রদীপ আইরি। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ বলে ১০৬ রান। এর মধ্যে ৪০ রানের অবদান রাখেন তামিম। তার ৩০ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে ৪৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় দলের জয়ে অবদান রাখেন আইরি। ৩৯ রানে অপরাজিত থেকে ভাইরাহাওয়ার জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। উল্লেখ্য, আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেন তামিম।


আরোও অন্যান্য খবর
Paris