তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুলালা পৌরসভায এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মুন্ডুমালা পৌরসভার টেটনাপাড়া ফুটবল মাঠে তালুকপাড়া গ্রামবাসীর আয়োজনে এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই।
তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, ছাত্রলীগ নেতা অপূর্ব হলদার প্রমুখ। উল্লেখ্য উক্ত খেলায় নকআউট ভিত্তিতে ৮টি দল দল অংশগ্রহন করছে।