স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগের সুপার লীগের খেলায় রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ ৩-১ গোলে আলিফ লাম মিম সংঘকে হারায়। বিজয়ী দলের পক্ষে অমিত, টিমন ও রাজু ১টি করে গোল করেন।
বিজিত দলের পক্ষে ইমন ১টি গোল করেন। আজ ১ম বিভাগের সুপার লীগে ক গ্রুপ চ্যাম্পিয়ন শিরইল স্পোর্টিং ক্লাব ও খ গ্রুপ রানার আপ সাবু স্মৃতি সংসদ অংশ নেবে। প্রিমিয়ার ডিভশনে এ্যালাইড ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নেবে।