স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবলে হেলেনাবাদ কলোনী ক্লাব ৭-২ গোলে টিাইগার স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে মোহন ২টি, রাতুল ৩টি,লালন ১টি ও গ্যারিয়েল ১টি করে গোল করেন করেন। বিজিত দলের পক্ষে নাইম ও উজ্জল ১টি করে গোল করেন।
১ম বিভাগে পয়েন্ট তালিকায় শির্ষে থাকায় শিরইল স্পোর্টিং ক্লাব, স্পোর্টস ক্লাব,হেলেনাবাদ কলোনী ক্লাব ও সাবু স্মৃতি সংঘ সুপার লীগে উঠে। আজ ১ম বিভাগের সুপার লীগে ক গ্রুপ চ্যাম্পিয়ন শিরইল স্পোর্টিং ক্লাব ও ক গ্রুপ রানার আপ ষ্পোর্টস ক্লাব অংশ নেবে। প্রিমিয়ার ডিভশনে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ ও আলিফ লাম মিম সংঘ অংশ নেবে।