২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ এবার বাংলাদেশ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ এবার বাংলাদেশ
বিজ্ঞাপন

এফএনএস : অনেক দিন ধরেই সালমাদের কোচের পদটি খালি পড়ে আছে। অঞ্জু জেইনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার মেয়াদ আর বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পদের জন্যই এবার বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের মেয়েদের সাবেক কোচ মার্ক রবিনসনকে। তিনি কাজ শুরু করবেন আগামী জানুয়ারি থেকে। ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী। ৫৩ বছর বয়সী রবিসন সাসেক্সের কোচ হওয়ার সঙ্গে ইংলিশ মেয়েদের কোচিং করিয়েছেন ৪ বছর। যার দায়িত্ব ছেড়েছেন ২০১৯ সালের আগস্টে।

তার অধীনেই ইংল্যান্ড মেয়েদের বিশ্বকাপ জিতেছিল ২০১৭ সালে। উঠেছিল ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও! এর আগে ২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের জায়গায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অঞ্জু। গত মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয় তার। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় অঞ্জুর সঙ্গে চুক্তি বাড়ায়নি বোর্ড। এরপর করোনাভাইরাস ভয়াবহ হয়ে ওঠায় নারী দলের কোচ নিয়ে ভাবার খুব একটা সুযোগ পায়নি বিসিবি। নাদেল নতুন কোচ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা আশা করছি, রবিনসন জানুয়ারিতেই ঢাকায় পা রাখবেন।

এসেই আসন্ন অনুশীলন ক্যাম্পে তিনি যোগ দেবেন।’ চুক্তির বিষয়ে তিনি বলেছেন, ‘চুক্তিটা এখনও সই হয়নি যদিও। কিন্তু ৮০ শতাংশ কাজই শেষ হয়ে গেছে। আমরা তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করছি।’ আগামী জুলাইয়েই শুরু হবে ২০২১ বিশ্বকাপের বাছাই। যা করোনার কারণে পেছানো হয়েছিল। সেই লক্ষ্যেই জানুয়ারিতে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে সালমা-জাহানারারা। আর নারী ক্রিকেটাররাও ক্রিকেটের মাঝে নেই সেই মার্চ থেকে। সেই লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন