২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
বিজ্ঞাপন

এফএনএস : অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের আধিপত্য বিস্তারের খবর কারও অজানা নয়। র‌্যাঙ্কিং টেবিলই তার প্রমাণ। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বরাতে আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। রোববার ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল তিনিই। এ ছাড়া ভারত থেকে রয়েছেন সবচেয়ে বেশি তিনজন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে রয়েছেন একজন করে।

যার অধিনায়ক করা হয়েছে অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। এ ছাড়া দশক সেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলও প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কারও। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ধোনি। টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও ব্রডকাস্টারদের ভোটেই নির্বাচন করা হয়েছে এই দশক সেরা দল। যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত করা পারফরম্যান্সকে।

আইসিসির দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টির দশক সেরা দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উই:), কিয়েরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। টেস্টের দশক সেরা দল: অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমারা সাঙ্গাকারা (উই:), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন