সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

সমাবেশ করলেন মাশরাফি ভক্তরা

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্ম করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। সেজন্য এই পেসারকে দলে নেয়ার দাবি তুলেছে ‘মাশরাফি ফ্যান ক্লাব সিলেট’ নামের একটি সংগঠন। এমনকি এই দাবি নিয়ে শনিবার তারা একটি সমাবেশের আয়োজন করে। প্রসঙ্গত, দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে জানুয়ারির ১০ তারিখ বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

শনিবার সিলেট শহরের চৌহাট্টা শহীদ মিনারের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এছাড়াও স্থানীয় গন্যমান্য অনেকেই সেখানে উপস্থিত হন। বক্তারা দাবি করেন, মাশরাফি এখনো ফুরিয়ে যাননি। দেশকে তার দেওয়ার মতো অনেক কিছুই আছে তার। তাই মাশরাফিকে দলে নিতেই হবে। ইনজুরি থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিকে খেলতে পারেননি মাশরাফি।

পরে সুস্থ হয়ে ফিরলে তাকে পেতে মরিয়া হয়ে ওঠে টুর্নামেন্টের বেশ কয়েকটি দল। লটারিতে শেষ পর্যন্ত জিতে যায় জেমকন খুলনা। নড়াইল এক্সপ্রেসও তাদের হতাশ করেননি। আশার প্রতিদান দেওয়ার পথে ৪ ম্যাচে শিকার করেন ৭ উইকেট। শুধু তাই নয়, কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে করেন টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিং।


আরোও অন্যান্য খবর
Paris