সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : জাতীয় শোক দিবসে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে রিটকারীর অভিযোগ এবং এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এবং রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানের লিখিত ব্যাখ্যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে মাদ্রাসা বোর্ডের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

এর আগে সকালে জাতীয় শোক দিবসে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ এবং রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। তাঁরা লিখিত আবেদনে বলেছেন, আমরা সতর্ক থাকব, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন হাইকোর্ট। জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

এ ছাড়া জাতীয় শোক দিবসের দিনে অ্যাডহক কমিটি করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেন আদালত। গত ১৬ সেপ্টেম্বর ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে আদালত প্রশ্ন তোলেন, শোক দিবসে কীভাবে প্রজ্ঞাপন জারি করলেন। শুনানি শেষে আদালত মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন।


আরোও অন্যান্য খবর
Paris