সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সুখবর পেলেন জামালরা

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে পৌঁছানোর পর মঙ্গলবার রাতেই সবার করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোন দুঃসংবাদ মেলেনি। ফল নেগেটিভ এসেছে সবার। তাই বুধবার বিকালেই প্রথম অনুশীলনে নামতে অস্কার ব্রুজনের শিষ্যদের কোন বাধা নেই। সবাই ট্রেনিংয়ে অংশ নেবেন মালের হেনভেইরু মাঠে। ম্যাচের আগে কাল দলগুলোর অফিসিয়াল সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে প্রতিযোগিতার আগে যার যার অবস্থান তুলে ধরবে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১০টায়। ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিকাল ৫টায়, প্রতিপক্ষ ভারত। ৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।


আরোও অন্যান্য খবর
Paris