সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাকরি স্থায়ীকরণের দাবি গ্রাম আদালত সহকারীদের

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পে’র আওতায় গ্রাম আদালত সহকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম আদালত সহকারীরা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে ও দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির কাজ করে যাচ্ছে গ্রাম আদালত। এটি সক্রিয় রাখার পাশাপাশি গ্রাম আদালত সহকারীদের চাকরি স্থায়ীকরণসহ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সহকারী নিয়োগের প্রয়োজন।

তারা বলেন, ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পে’র আওতায় দেশের আটটি বিভাগের ৩০টি জেলার ১৫৪টি উপজেলার এক হাজার ১০১টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম চলমান। এটি চারটি সহযোগী বেসরকারি সংস্থার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে। প্রকল্পটি ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষে এক হাজার ২০১ জন গ্রাম আদালত সহকারী কর্মসংস্থান হারাবেন।

বক্তারা আরও বলেন, নতুন করে এ দায়িত্ব ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তাদের পক্ষে তার নিজের কাজ করে গ্রাম আদালতের কাজ করা সম্ভব হবে না। জনগণের দোরগোড়ায় অল্প সময়ে স্বল্প খরচে আইনি সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং গ্রাম আদালতের কাজের জন্য আলাদাভাবে একজন গ্রাম আদালত সহকারী প্রয়োজন। মানববন্ধনে গ্রাম আদালত সহকারীর চাকরি স্থায়ীকরণসহ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সহকারী নিয়োগের জোর দাবি জানানো হয়।

পাশাপাশি গ্রাম আদালত সহকারীরা কর্মহীন হয়ে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন গ্রাম আদালত সহকারীরা। বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মো. আল কামাল হাসান মোস্তফা, সদস্য মো. আশকার আহমেদ, মো. রায়হান কবির, আফরোজা ইয়াসমীন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris