সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নিয়োগ পেলেন ৮৩ এসিল্যান্ড

Paris
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করে গত রোববার প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এর আগে গত ১০ ও ১২ আগস্ট সহকারী সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের নম্বর পরিপত্রটি অনুসরণ করতে হবে, ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না। এ কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের প্রধান হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ভূমি ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণসহ ভূমি সংশ্লিষ্ট নানা ধরনের কাজ করে থাকেন।


আরোও অন্যান্য খবর
Paris