স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবলে টাউন ক্লাব ২-০ গোলে শিমলাস্পোর্টিং ক্লাবেক হারায়। বিজয়ী দলের পক্ষে বিপ্লব ও অন্তর ১টি করে গোল করেন।
এদিকে প্রিমিয়ার ডিভিশনে এ্যালাইড ক্লাব ২-০ গোলে আলিফ লাম মিম সংঘকে হারায়। বিজয়ী দলের শৈকত আলী ২টি গোল করেন। আজ সোমবার প্রিমিয়ার ডিভিশনে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, উপশহর স্পোর্টিং ক্লাব ও ১ম বিভাগে কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব ও হেলেনাবাদ কলোনী ক্লাব অংশ নেবে।