সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

মুস্তাফিজ আইপিএলে জরিমানার মুখে

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন তিনি। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যককে প্রায় ৬ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ ওঠে রাজস্থানের বিরুদ্ধে। এবার তাই অধিনায়কসহ দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানা। মুস্তাফিজদের জরিমানার অঙ্ক অবশ্য স্যামসনদের চেয়ে কম। স্যামসন ছাড়া বাকিদের প্রায় ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। চতুর্দশ আসর থেকে আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠোর করা হয়েছে। চলতি আসরে রাজস্থান আর কোনো ম্যাচে ধীর গতিতে বোলিং করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক স্যামসন।


আরোও অন্যান্য খবর
Paris