সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৯

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে যুবাদের প্রস্তুতি ঠিকঠাক হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে তারা দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল। আগমী বিশ্বকাপেও শিরোপা ধরে রাখাটাই প্রধান লক্ষ্য।

সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে আফগানিস্তান যুব দল। এমন পরিস্থিতিতেই চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে সেই সিরিজ। এরইমধ্যে চূড়ান্ত হলো আরেকটি সফর। শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris