সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

অবশেষে হারের স্বাদ অস্ট্রেলিয়ার

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : স্টিভ ওয়াহ কিংবা রিকি পন্টিংয়ে সর্বজয়ী অস্ট্রেলিয়া দল এখন অতীত হয়ে গেছে। স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কাণ্ডের পর এখন অজিদের অনেকেই হারায়। তবে ঘটনাটি ছেলেদের ক্রিকেটে নয়। টানা ২৬ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়ার নারী দল! সফররত ভারতীয় ক্রিকেট দল জিতেছে ২ উইকেটের ব্যবধানে। গত ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরেছিল ভারতীয় দল। রোববার ম্যাককেতে অবশ্য তারা এই ভুল আর করেনি। টস জিতে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৯৮ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান বেথ মুনি ও অ্যাশলি গার্ডনার।

৬ চারে ৫২ রান করে মুনি আউট হলে ভাঙে এই জুটি। গার্ডনার ৬২ বলে দুই ছক্কা ও ৮ চারে করেন ৬৭ রান। টালিয়া ম্যাকগ্রার ৩২ বলে ৭ চারে ৪৭ রানের ইনিংসে অজিদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৬৪ রান। রান তাড়ায় নেমে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। স্মৃতি মান্ধানার সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন শেফালি ভার্মা। এরপর শেফালির সঙ্গে ইয়াসতিকা ভাটিয়ার ১০১ রানের জুটি ভারতকে জয়ের পথে নিয়ে যায়। শেফালি ৭ বাউন্ডারিতে করেন ৫৬ রান। আর ৬৯ বলে ৯ চারে ৬৪ রান করেন ইয়াসতিকা। এই জুটি ভাঙতেই ব্যাটিং ধস নেমেছিল। দ্রুত ৫ উইকেট হারানোর পর ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ঝুলন ও মেঘনা সিং। ২০১৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে হারল অস্ট্রেলিয়ার মেয়েরা।


আরোও অন্যান্য খবর
Paris