সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

বাংলাদেশের স্কোয়াড নিয়ে ধারণা দিলেন মিনহাজুল

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : দীর্ঘ ৯ মাস পর আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্যারিবিয়ানদের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করার পরিকল্পনা নির্বাচকদের। এই লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুবলেছেন, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।

তবে ওয়ানডে ম্যাচের জন্য আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবো। এই স্কোয়াড জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবে। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড দুই ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এরপরই আমরা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারবো।’ প্রাথমিক স্কোয়াড কেমন হবে, সে ব্যাপারে ধারণা দিলেন প্রধান নির্বাচক, ‘স্কোয়াডগুলি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে। ওয়ানডে স্কোয়াডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আসবে।

নতুন কিছু অন্তর্ভুক্তি হলেও পুরনোদের আধিক্যই বেশি থাকবে। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সেরা দল নিয়েই মাঠে নামবো।’ ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলে যাওয়ার ইচ্ছে আছে মাশরাফির। তবে সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বোর্ড প্রধান এমনটাই জানিয়েছিলেন। অবশ্য মাশরাফি ওয়ানডে দলে থাকবেন কিনা সেটি নির্ভর করছে ১৪ ও ১৬ জানুয়ারির দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ওপর।

প্রধান নির্বাচক মিনহাজুলের কথায় তেমনই ইঙ্গিত, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে বসিনি। আগামী ২৮ কিংবা ২৯ তারিখে সভা আছে। সেখানে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ প্রাথমিক স্কোয়াডে মাশরাফি থাকবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সভাতে বসেই আমরা সিদ্ধান্ত নেবো।’


আরোও অন্যান্য খবর
Paris