সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তান অন্য দেশে আর ‘হোম সিরিজ’ খেলবে না

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর এক দশক পাকিস্তানের মাটিতে কোনো দল খেলতে যায়নি। সেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই পাকিস্তানের মাটিতে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট। এর আগে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোকে ‘হোম ভেন্যু’ বানিয়ে খেলেছে পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ড দল নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিল করায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে ফের শঙ্কার সৃষ্টি হয়েছে। সফর বাতিল করায় নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ওপর ক্ষেপেছে পিসিবি।

এটা পাকিস্তানের বিরুদ্ধে ‘ওয়েস্টার্ন ব্লক’ এর ষড়যন্ত্র হিসেবে দেখছেন পিসিবি প্রধান রমিজ রাজা। আবার কেউ কেউ এর পেছনে ভারতের ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন। এতদিন বিভিন্ন বোর্ডের অনুরোধ বিবেচনা করে হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হতো পাকিস্তান। কিন্তু এখন থেকে আর এমন কিছুতে রাজি হবে না তারা। কোনো দল আসুক-না আসুক, পাকিস্তানের মাটিতেই হোম সিরিজ আয়োজন করবে পিসিবি। ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে কিনা- এমন প্রশ্নে শনিবার পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখন এসব আলোচনা চিন্তারও বাইরে।

কারণ, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তাই আমরা আর নিরপেক্ষ ভেন্যুতে খেলব না। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা (সিরিজ) না হওয়ায় পরে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি।’


আরোও অন্যান্য খবর
Paris