সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র কিনলেন পাপন

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বিসিবি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে। চলতি মাসেই শেষ হয়ে যাবে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের মেয়াদ। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ২০১৩ সালে অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগেরবারের মতো ২০১৭ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হন তিনি। এবার তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন পাপন। শনিবার মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল। এদিন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিচালক পদপ্রার্থীদের ভিড় লেগে ছিল।

ক্যাটাগরি-২-এ পরিচালক পদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাপন। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এই ক্যাটাগরি থেকে ৫৬ জন ভোটার ভোট দিয়ে ১২ পরিচালক নির্বাচন করবেন। মনোনয়নপত্র কেনার পর পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি খুবই খুশি। শুক্রবার টিভিতে দেখলাম অনেক নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’ আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি চার সদস্য হলেনÑ বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।


আরোও অন্যান্য খবর
Paris