সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এবার সাকিব-মুশফিকের কোচ সুজনের প্রতিদ্বন্দ্বী

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। শনিবার মনোনয়পত্র কেনার শেষ দিন। এদিন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম, যিনি পরিচিত ‘ফাহিম স্যার’ নামে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের গড়ে তোলার কারিগর পরিচালনা পরিষদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন। ফাহিম ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে। সেখান থেকে পদত্যাগ করে ফিরে গেছেন নিজের পুরনো ঠিকানা বিকেএসপিতে।

সাবেক খেলোয়াড় হিসেবে এবার সুজন বিসিবি থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন। ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় পরিচালক নির্বাচিত হবেন তিনি। কিন্তু সাকিব-মুশফিকদের ক্রিকেটগুরু মনোনয়নপত্র কেনায় প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে সাবেক এই অধিনায়ককে। মনোনয়নপত্র কেনার ব্যাপারে ফাহিম বলেছেন, ‘আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ। ক্রিকেটের উন্নয়নে পরিচালনা পরিষদে আসা আমার জরুরি মনে হয়েছে। ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা আগের যেকোনও সময়ের চেয়ে ভালো পারবো বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালক পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি।

আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারবো।’ নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন কাউকে বোর্ডে আসার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গীকার ফাহিমের। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি বলেছেন, তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা-ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।’ ফাহিম বিশ্বাস করেন তার প্রতি আস্থা রাখবেন কাউন্সিলররা। ক্যাটাগরি-৩-এ ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন।

ফাহিম বলেছেন, ‘আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সুজন বলেছেন, ‘কেউ যদি আসে অবশ্যই তাকে স্বাগত জানানো উচিত। দিন শেষে যারাই বোর্ডে আসবে তারা তো ক্রিকেটের উন্নয়নেই আসবে। আমি অবশ্যই তার নির্বাচনে আসার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি দারুণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’ বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ১৭১ কাউন্সিলর ভোট দিয়ে ২৩ পরিচালক নির্বাচিত করবেন। বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে।


আরোও অন্যান্য খবর
Paris