মোহনপুর প্রতিনিধি : শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহী মোহনপুর উপজেলা ৪নং মৌগাছি ইউনিয়নের মৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আয়েন উদ্দিন ফাইনাল খেলার উদ্বোধন করেন। উক্ত টুর্নামেন্টের পৃষ্ঠাপোষকতায় ছিলেন আসন্ন মৌগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ও মৌগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার।
গত ১৬ সেপ্টেম্বর মৌগাছি ইউনিয়নে নয় টি ওয়ার্ড কে নিয়ে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হয়।১৭ সেপ্টেম্বর দুই সেমিফাইনালে জয় লাভ করে ৭নং ওয়ার্ড মৌপাড়া এবং ৩নং ওয়ার্ড গোপালপুর এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়। ট্রাইবেকারে ৫-৪ গোলে চাম্পিয়ান হয় গোপালপুর ওয়ার্ড এবং রানারআপ হয় মৌপাড়া ওয়ার্ড।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুস সালাম,
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃমফিজ উদ্দিন কবিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহারাব আলি,মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃআব্দুর রশিদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শাহজাহান আলি, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।