স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগে স্পোর্টস ক্লাব ১-০ গোলে শিরইল স্পোর্টিং ক্লাবকে হারায়।
বিজয়ী দলের রাজু খেলার ৫১ মিনিটের মাথায় জয়সুচক গোলটি করেন। আজ প্রিমিয়ার ডিভিশনে আবাহনী ক্রীড়া চক্র ও দিগন্ত প্রসারী সংঘ, ১ম বিভাগে টাইগার স্পোর্টিং ক্লাব ও রাজশাহী ফুটবল ট্রোনিং সেন্টার অংশ নেবে।