সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

হংকংয়ের বিপক্ষে খেলবে নারী দল

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান ও ইরান দুই দলের কাছেই ৫-০ গোলে হেরছে। উজবেকিস্তানের তাসখন্দে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। আগামী রোববার প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। হংকং এশিয়ান কাপের বাছাই পর্বে নেপালের সঙ্গে ড্র করেছে। গ্রুপে ফিলিপাইনের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে তারা।

হংকং ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনবলেছেন, ‘আমরা প্রীতি ম্যাচ খেলবো হংকংয়ের বিপক্ষে। রোববার ভালো করার মানসিকতা নিয়ে মাঠে নামবে মেয়েরা।’ এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইরানের বিপক্ষে জয়ের স্বপ্ন ছিল না, তবে ভালো ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য ছিল মেয়েদের। কিন্তু মাঠের ফুটবলে সাবিনারা ঠিকঠাক মেলে ধরতে পারেনি নিজেদের। এবার হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা কী কবে, সেটাই দেখার।


আরোও অন্যান্য খবর
Paris