৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অতিরিক্ত এসপি পদমর্যাদার আট কর্মকর্তা বদলি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
অতিরিক্ত এসপি পদমর্যাদার আট কর্মকর্তা বদলি
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে বলা হয়, গত বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাহেদ মিয়া, মো. মনিরুজ্জামান, মো. নাজমুল ইসলাম,

মো. শরিফুল আলম, আতিকুর রহমান চৌধুরী এবং টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম চৌধুরী ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন