সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

অস্ট্রেলিয়াকে হুশিয়ার করে দিলেন রমিজ

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর আগামী মাসের পাকিস্তান সফর আগেভাগেই বাতিল করে দেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিলে, পাকিস্তান সফর নিয়ে ভাবছে অস্ট্রেলিয়াও। তাই আগেভাগে অস্ট্রেলিয়াকে হুশিয়ার করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। রাজার ভাষায় নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াকে ভুল না করতে নিষেধ করছেন তিনি। এ মাসে পাকিস্তান সফর ইতোমধ্যে বাতিল করেছে নিউজিল্যান্ড।

আর আগামী মাসের সিরিজ আগেভাগেই বাতিল করেছে ইংল্যান্ড। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা অস্ট্রেলিয়ার। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর এবার শঙ্কায় অস্ট্রেলিয়া দলের সফর। এমন বেশ কিছু প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। সেসব প্রতিবেদন চোখ এড়ায়নি রমিজের। তাই অস্ট্রেলিয়াকে সাবধান করে দিয়েছেন তিনি।

রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অসিরা। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।’


আরোও অন্যান্য খবর
Paris