সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

মেসিকে পেছনে ফেলে শীর্ষে রোনালদো

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : অর্থের সাম্রাজ্যে হারানো সিংহাসন ফিরে পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর এই বছরের সবচেয়ে বেশি আয়ের ফুটবলারদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন পর্তুগিজ মহাতারকা। ৩৬ বছর বয়সী রোনালদো গত মাসে ইউভেন্তুস ছেড়ে পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। গ্রীষ্মের ওই দলবদলেই বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

ফোর্বস সাময়িকীর হিসাবে, ২০২১-২২ মৌসুমে রোনালদো আয় করতে যাচ্ছেন ১২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ৭ কোটি ডলার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রাপ্ত বেতন-ভাতা। বাকিটা আসবে এন্ডোর্সমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থেকে। গত বছর রোনালদোকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠেছিলেন মেসি।

আর্জেন্টাইন তারকার এবারের সম্ভাব্য আয় সব মিলিয়ে ১১ কোটি ডলার। এর মধ্যে বেতন থেকে সাড়ে ৭ কোটি ডলার ও এন্ডোর্সমেন্ট থেকে সাড়ে ৩ কোটি ডলার। তালিকায় তিনে আছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার। ব্রাজিলিয়ান তারকার আয় সাড়ে ৯ কোটি ডলার। ৪ কোটি ৩০ লাখ ডলার আয় নিয়ে চারে আছেন পিএসজির আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পাঁচে থাকা লিভারপুলের মোহামেদ সালাহর আয় হবে ৪ কোটি ১০ লাখ ডলার।


আরোও অন্যান্য খবর
Paris