মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও আবু বাক্কার সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার সরকার, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।