সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

আফগানিস্তানে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার

Paris
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। তবে খেলাগুলো আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ। তিনি জানান, ‘সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু।

বিশেষ করে মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ নারীদের খোলা চুল ও খোলামেলা পোশাকে উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামিক আমিরাত অব তালেবান।’ আইপিএলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাচ্ছেন তিন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এ কারণে আফগানিস্তানের সমর্থকরাও নিয়মিত টুর্নামেন্টটি দেখতো। কিন্তু এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।


আরোও অন্যান্য খবর
Paris