সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ৭ অক্টোবর

Paris
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদের নির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি ৩টি, সাধারন সম্পাদক ১টি, সহ-সাধারন সম্পাদক ১টি, যুগ্ম-সম্পাদক ২টি, কোষাধ্যক্ষ ১টি ,সদস্য পুরুষ ৫টি ও নারী সদস্য পদে ২ জন করে নির্বাচিত হবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কল্যান চেধুরী ৬৯ জন কাউন্সিলারের চুড়ান্ত ভোটার তালিকা গত সোমবার বিকেলে প্রকাশ করেছেন। যার মধ্যে পধাধিকার বলে বিভাগীয় কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশসনার(সার্বিক) কাউন্সিলার থাকবেন।

এছাড়াও সর্বশেষ সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন,নাটোরের ৬জন, নঁওগার ৬ জন, পাবনার ৬ জন, সিরাজগঞ্জের ৬ জন, রগুড়ার ৬ জন ও জয়পুরহাটের ৬ জন। এছাড়াও বিশ্ববিদ্যালয়,শিক্ষা বোর্ড,সংস্থা ও প্রতিষ্ঠানের ১৬ জন তার মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক এর ভোটাধিকার থাকবেনা।

মনোনয়ন পত্র বিক্রয় ২৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র দাখিল ২৫সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দি প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর, প্রত্যাহার ২৮ সেপ্টেম্বর, চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর ও নির্বাচন ৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবে কাউন্সিলারবৃন্দ এবং ভোট গ্রহন শেষে ঐদিনই বেসরকারী ফলাফল ঘোষনা করা হবে বলে নির্বাচন কমিশনার জানান।


আরোও অন্যান্য খবর
Paris